..................।। রহস্য ............।।
অদ্ভুত ফারটিলাইজারের গন্ধে ময় ময় পুকুরপাড়
সাদা হাঁসের ডানা পেয়েছে রৌদ্রের বিজ্ঞাপনের
অধিকার......
আকস্মত গ্রেহস্ত সুখ ক্ষয়ে যাওয়া মোমবাতির নিস্তব্ধতায়
মৃতপ্রায় , অধিকারে জন্ম নেওয়া কাঠ ঠোকরার ঠোটে
চিরন্তন শাশ্বত বিশ্বাস ,
ভগ্নপ্রায় চিলেকোঠা ,রঙ চটা জীর্ণ দরজা হাতল
এখানেই বাল্য বন্ধি আছে সাতাস বছর,
পশ্চিমের বারান্দায়
শিতের রোধ নাচে সুর তুলে
সুরজারং মাখিয়েছে সামনের শিমুলের গায় ,
ছিনে জোকের সন্ধানী দৃষ্টিতে মিলন পিয়াসা জীবন ও
একদলা রক্ত
সজীব কুয়াশার প্রলেপ ঢেকে গায়ে
জলের অনুচ্ছেদে ভালবাসার প্রাপ্তিস্বীকার .........
অন্ধ শিত ঘুম ছেড়ে ...... সরোষে ডানা ঝাপটিয়ে
গাংচিল উষ্ণতা খোঁজে বয়তরনি তীরে ,
গুপ্ত ইতিকথা ইতিহাসের , ভগ্ন মন্দির চুড়ো ,
"দোহা " শুধু বানী নয়
যে পেয়েছে তার অধিকার সেই জেনেছে জীবনের মহিমায় !
কম্বলে শিত লাগা ভয়াল পৌষ দুপায়ে ছুরে ফেলে
তিমির অন্ধকারে
একবার প্রানভরে প্রশ্বাস - নিশ্বাস
বুকের হাপর টানা কমলো বোধহয় ... কোন সে রোগ এ , জীবনের ,
শুধু শরীর নয় মনের অভ্যন্তরস্থ
গুপ্ত স্থান থেকে উঠে আসে হাহাকার ...বলে যায় আনমনে
প্রেম ই সব টুকুনয় ,
অতুলনীয় পারদর্শীটায় সৌভাগ্যবান কিছু জানোয়ার
অন্য প্রজাতিকে করেছে নিয়মের শিকার
হরিনের পা শেষবার পরিক্রমণ ... পরেছে চক্রব্যূহে ,
সুনিপুন হাতে মরন ফাঁদ পাতা , রসদ আটকে ধাওয়া করা
নিয়মে , এক ই পথ এক ই গতি এক ই আবেগে
এক ই নিশ্চিত মৃত্যু ,
এই বিশ্বাসে নেই কোন মুক্তি , সৃষ্টি নিয়ম বৃদ্ধাঙ্গুলের
ব্যাঙ্গে আরক্ত হয়ে ও, রাগ ,অভিমান ,আক্রোশে
এক ই তালে বইছে
বিবর্তনের এটাই কি
লুকানো অনন্ত সত্য !
পুত্র , মুত্র , বীর্য , সৃষ্টি আদিরস , এক ই অঙ্গে ত্রিধারা ?
যৌবন জ্বালিয়ে যনিতে
বার বার মন ঘসা......।।