Tuesday, 29 November 2011


‎............। রোগ........

..........

অদ্ভুত রোগ থেকে সেরে ওঠে
(সকলে বলছে সেরে গেছে) দেখি এক লহমায়
বদলে গেছে রঙ পৃথিবীর,
যে মুখ গুলো সারি সারি ,হাসি ,কান্না ,
বিবাহ , নিমন্ত্রনে ,
কোজাগরী পূর্ণিমায় , উপনয়নে
অন্ধকারে একসাথে গান গাইতে গাইতে।।
চলত...........
কোন এক কুজাদুতে
সরিয়ে দিয়েছে ভাইয়ের থেকে দূরে,
প্রতিবেশী মুখ শুধু মুখোশে
মনের রেখা টা বেকে
অন্য রাস্তা ধরেছে...
দেখছি বদলে যাচ্ছে
নগর গ্রাস করছে ধানের গোলা
আমার ভাইছিল যারা
তাদেরকে যন্ত্রে পরিনত করছে সময়
সময়ের নিজস্ব ঘূর্ণিতে

No comments:

Post a Comment