Tuesday, 29 November 2011


‎.........।।সুনন্দা...।। ০৫

বেশ কিছুকাল চুপ থেকে
ডানা পেয়েছে সাড়া উড়বার
ধারকরা রঙ মেখে
চিতল হরিনের খুড়ের
চিরন্তন মৃত্যু দৌড়
ভ্যাপা চাঁদ
নারীর অধিকার ডুয়েল
মৃতপ্রায় মাকড়শা
র‍্যা টেল সাপ ঝুম ঝুম
মরা পাতা খস খস নিঝুম কথা
মুছে যাওয়া ঘামের গন্ধে ,বন-বনান্তরে
পোয়াতি যৌবনের শেষ মাসে
সুরজায়নের কিছুটা আগে কিছুটা পরে
কালো সালিখের দানাই পঞ্চমীর শেষ বিকালে ছুঁইয়ে পরা
মুক্তা বৃষ্টি
স্বাধীনতার উত্তাপ ভোগ করা সুযোগ সন্ধানী
বারোমাস মলমাস
উৎসবের নেই প্রস্তুতি
মন বা প্রানের কোন খানে
রাত্রি গভীর হলে
ছারপোকার নিদারুন আক্রোশে নিশি নামে
জানালায় গভীর হতাশার
নানা প্রকার মনের প্রতীক্ষা
যে অনুমতিতে আঙ্গুলের নরম স্পর্শ সুখ স্তনের
একদলা মাংসপিণ্ড
যার অনুভবে ধ্যান সাঙ্গকরে
কতো সত্যপথ ছেড়েছে রাস্তা
শরীরের দোহায় দিয়ে
ম্রিথার জয়গানে ডুবেছে সাঁঝ
সুনন্দা তুমি শুনছো ??
এই ধার কারা ডানা আজ পেছেয়ে অধিকার আকাশে উড়বার
ডানাহীন তোমাকে কে ও উরাব আমি
এই প্রেম এ
এইটুকু চাইছি অধিকার...।।

No comments:

Post a Comment