Tuesday, 29 November 2011

MA


‎............।জেলা হাসপাতাল

..........
মা ভেহেস্তে যাচ্ছেন সতের হুর টানা রথে
ভেহেস্তে শীতল জামরুল গাছের নিছে বসে ঠাণ্ডা পানি
পান করছেন মা
নবীর পায়ের কাছে বসে মা শুনছেন
ইতিকথা ইসলামের ,
লাল টুকটুকে মায়ের মুখ
ভেহেস্তের চির বসন্তে আর লাল হয়েছে এই কদিনে
মা পাচওাক্ত নামাজ পরছেন নিয়মিত
মা জাকাত পেয়েছেন হাসানের থেকে,
ক'দিন আগে বর্ধমানের জেলা হাস্পাতালের মেঝেতে
পরেছিল,
শরীর প্রতি ঘণ্টায় একটু একটু করে ক্ষয়ে
যাচ্ছিলো,
যে হাত দিয়ে দোয়া ছাড়া অন্য কিছু বেরত না
সেই হাত
চুপ করে পরেছিল শেষ সাতদিন ,
মা গল্প করত......
ভেহেস্তের বাগানে মিষ্টি খেজুর
নিষ্পাপী রা মহানবীর সাথে লুকোচুরির
অনুমতি পেত...
মা পেয়েছেন ভেহেস্তের রুপালি দরজার চাবি ,
তবু ও মা জেনে গেলেন না
আর একটু সেবা পেলে
এই বর্ধমান জেলা হাসপাতালে
আমরা দুজনে
ভেহেস্তে নামাতাম......

No comments:

Post a Comment