.........অসময়...।
জন্ম গ্রন্থি তে
কুলিনতা হারিয়ে
বিভেদের মায়া জালে
রক্ত বুঁদ বুঁদে পচা নালি
ঘামের নোনতা স্বাদ
বিচ্ছেদের কিছু রাস্তা ধরে
দাঁড়ালাম চেনা গলির সামনে...।
যে নিকানো গোবরের উঠানের আলপনা
সন্ধ্যা সাঁঝ
তুলসী মণ্ডপ , হুঁকোর সুধা পান,
আলতার আবেদনে
বধু ফুল সজ্জা
রজনীর গন্ধে মরে আজ ও কিছু পিচাশ..।
ঘুমেয়েছে দেব শিশু
পূর্ণ জীবনের শুরু হয়েছে খয়
শিয়রে মায়ের হাত রাত্রি জেগে রয়
পুঁতি গন্ধ মেখে
জীবনের গ্লানি , শোক
মায়া কে আর একটু যদি বাঁচিয়ে রাখা জাই...।
এই জন্ম গ্রন্থিতে
এই জন্ম বিশ্বাস এ
এখন ও অন্ধকার ভাঙ্গে পায়ে
এখন ও পতনের অভিমুখে সোজা দারিয়ে
এখন ও তার চোখে চোখ রেখে
বলে যাবো এক ই সুরে
আর যত আসে আষাঢ় মাষ,
যত ভেঙ্গে যাক পাখির নীড়
আসে যত ঝঞ্ঝা বাতাস রুদ্রশাস...
এই অকালে ও এনেছি তাকে
বাঁচাবোই আমি
যতোই থাক না ম্রিত্যুর পূর্বাভাষ
No comments:
Post a Comment