............।সুনন্দা... ০২
যে মেঘটা গত পরশুদিন শুরু হয়েছিল
এখনো সমান তালে গেওংরাচ্ছে
সুনিপুন হাতের ছোঁয়ায়
রামকানাই তয়রি খাঁচাই
বন্ধি বাঘের মতন,
এই মেঘটাকে তো চাইনি মন
তুই ঝরবি জানলে ঝপা ঝপ দরজা, জানালা বন্ধ করে নিতে পারতাম
..............................
তুই পারিস ও,
এই ৩৪\৪৯ রাম লাল দে স্ট্রিট
সূর্য আড়ি গলি
শ্যাওলা , পূতিগন্ধ , ভ্যাপা টালির চালে
১০\১০ নোনা ধরা দেওয়ালের
স্যাঁতস্যাঁতে মেঝের
বিচ্ছিন্ন আকর্ষণ ,
গন্ধ মাখা সেই সব আঠারোর ঘ্রান
কোন ভালোবাসার কথা বলে
সুনন্দা ?
মিঠা জলের আলপনাই জীবনের রঙ সাদা
গম খেতের কাকতাড়ুয়া
হাওয়ার আভিঘাতে
মাথা তো দোলাই তবু
পাখি আছে বলে......অভিরাম অভিরত
যে অনুতাপে ধানের বীজ
বীজতলা হয়ে বলে যাই
নবান্নে হবে দেখা............
জন্ম ঘড়ি
এক সুর, এক তাল , এক লইয়ে
সূর্যমুখীর বৈরাগ্য রঙ
প্রস্ফুটিত করতে থাকে ব্যাস্ত,
সূর্য দর্শন সামনে রেখেই তো
নেমেছিলাম পথে
৩৪\৪৯ রাম লাল দে স্ট্রিট পেছনে ফেলে
আগুন গোলা সাক্ষী রেখে
হরিচরণ শর্মা দাস গলি তস্য গলি
পঞ্চানন সেন পেছনে ফেলে
আমার প্রপিতামনের জন্মের ও যে বট আছে
তার নীচেই তো দাঁড়ানোর কথা ছিল
তুই এলি না
.................... সুনন্দা
No comments:
Post a Comment