Tuesday, 29 November 2011


‎............।। সুনন্দা......। ০৪

আগুনের স্পর্ধাতে আছে বাঁচার সংকেত ধ্বনি
ভয়াল অমাবস্যায় দাদুরির কর্কশ স্বর
মৃত্যুর গহনে মনি মুক্তা হিরাখনি
পূর্বমুখে দৃষ্টিপাত সোনার ঝলকানি বারমাস
টুকরোটুকরো অভাবেও চাষির গরুর এক ই পথ,
জন্মের কিছু অনুচ্চটা আলোর বিচ্চুরনে
মা কেন যে ভেবেছিল
.........এই জন্মটা বোধহয় অন্যরকম হবে,
যেভাবে একটা ভাত দেখে বলে দিতে পারে নিপুণ রাঁধুনি
আর কতোটা ফুটতে আছে বাকি
............সুনন্দা আমিও তো সুবান্ধব দীর্ঘ সময় সন্ধানী
তবু ও এখন ও জানতে পারলাম না
আর কি দিতে আছে বাকি ,
তোর মনটা মোম হয়ে গলবে
আমার বক্ষ জোড়াবে এখন ই...

জন্ম ঘর উপচে পরা ভীর
কোলাহল মুখরিত আত্মীয় স্বজন
আমের বোল ভাঙে
........................শান্ত বিকেল
ক্ষণিকের স্মিতি ঝড়
কেন সে ফাক খুজে ঘরে ঢুকে
এলো মেলো করে দেয়
..................যন্ত্রণা আসবার,
যে স্বপ্নে আমার কাছে ছিলোনা আফগানিস্তান
যে বিশ্বাসে ছিলোনা অর্ধাহার মুখের সারি
ফুটপাতের নগ্ন যীশু, গৌরাঙ্গ বৈরাগ্য
বল সুনন্দা...আজ বল
সেই স্বপ্নে তে তো তুই ছিলিস... শুধু তুই...
এখন কেন নেই তবে পাশে ?

এই জীবনে নেই সন্ধি
এই জীবনে যাকিছু
চির অন্ধকারে হুতুম প্যাঁচার মত জেগে ছিল রাতে
তা ছিল হস্তময়থুন সুখ রাতের অন্ধকারে...
আমার সেই স্বপ্ন ছেলে বেলা
আমার এই যৌন নির্যাসে
যা প্রয়োগ ছিল শরীরে মনে
একবার বলে যা সুনন্দা.......................
.
আমাকে হারিয়ে কি আমার ই মতো
সুখে আছিস বেচে ??

No comments:

Post a Comment