Tuesday, 29 November 2011


‎............সুনন্দা ০৩
শব্দ অণুচ্ছেদে বিভেদের ছবি
স্বপ্নকে শিল্পী ক্যানভাসে তুলির সূক্ষ্ম টানে
জীবনের কোন সে কথা আঁকা আছে কে জানে...
উচ্চ প্রবাহে নিত্য ভুমি ক্ষয়ই
বোল্ডদারের নীচে পরা গতি
জীবনের গতিহীন স্রোতে
অশ্বখুরাকৃতি হ্রদ , মগ্ন চরা ,
সঙ্গমের দিচ্ছে কি নিবিড় অনুমতি
সুনন্দা......।

স্বপ্ন কোলে ঘুম ভাঙ্গে পায়রা ডাকের অনুসারে
মায়ের সে পান লাল হাসি মুখ
সমুদ্রের লোনা জলে
এখনও দিশাহিন নাবিকের বাতিস্তম্ভ
সেই মায়ের মুখটা ও ধরতে পারিনা
যেন কানামাছি খেলা
পৃথিবী জুরে লাল আবর্তন সময়ের ঘূর্ণাবাতে
শার্দূল থাবা
আমার ই ভাইয়ের বুকে
সেই রক্ত ধরা প্রতিচ্ছবি রোজ দেখি তোমার ই মুখে
সুনন্দা তুমি জান না ?

No comments:

Post a Comment