.........।।সুনন্দা......০৬
..............
কাঁটা ঘুড়ির মতো পাক খেতে খেতে
মাটিতে আছড়ে পরলাম যখন
নিম গাছে ফাক দিয়ে সূর্য অন্ধকার সাথে
খেলছে লুকোচুরি গোধূলি বেলায়,
পরতে না পরতেই
তোমার মায়াবী বয়সের তপ্ত হাত
আমার ই হাত চেপে বলল
"এতো দিন কোথায় ছিলেন ?"
আমি অবাক হয়ে গেলাম............
বলতে চাইলাম তোমার ই তো জানার কথা ছিল বন্ধু
বলতে পারলাম না...
শুধু দেখলাম সোনালি আলোকছটা তোমার মুখে
কথা কইছে , আর
শিতের বিকেল ডুবছে তোমার চুলে...
বললে আসি.........
আবার দেখা হবে কানা পুকুরের পাড়ে
এই রকম স্বপ্ন বিকালে......
ভাবলাম সত্যি যদি উড়তে শিখে থাকি
বাঁধা কোঁথয়
ডানা থাকলো বা খসে গেল প্রেমে...
সুনন্দা......
No comments:
Post a Comment