............মুহূর্ত .........।
এভাবেই কবিতা লেখ কবি
এভাবেই শব্দকে সাজিয়ে সুর তোল মনে
এভাবেই খুজে দেখ জীবনের মানে...
সুচালু ছুঁচের আগায় সৃষ্টির কুটিল চক্রে
জন্মভুমি বদ্ধভুমির জেগে থাকা বিষাদ
পালতোলা জাহাজে ভিনদেশী নাবিক
হাতে নিয়ে কম্পাসে জীবনের আয়ু-পরমায়ু
বাতিস্তম্ভের জোরালো নির্দেশে
...............সীমানা অন্বেষণ
ভাষার সীমাবদ্ধতায়
শব্দরা গভির আবেগে কইছে
"কবি এভাবেই কবিতা লিখতে হয়"
এভাবেই গলা ছেরে গান গাইতে হয়
এভাবেই জমাটবদ্ধ অন্ধকার সরিয়ে
.....................সূর্য গ্রহন দেখতে হয়...।
বিষণ্ণতার দুচার খানি পাতা
............টুপটাপ ঝরে পরে বসন্তের বিকেলে
বাম অলিন্দে রক্তচাপ বৃদ্ধি
সিরা-উপসিরায় পূর্বপুরুষের দাম্ভিক রক্ত প্রবাহ
অনিবার্য পতন মাধ্যাকর্ষণ অভিমুখে
ভালোবাসা টুকরো স্মতিসঞ্চায়ি
অপরূপ বগলতলির গন্ধে জাগছে পূর্ণিমা
"এভাবেই প্রেমের কথা বলতেহয় কবি"
এভাবেই অক্ষিনিক্ষেপ সুদূর পানে... যেসব
শব্দভেদী বাণ ছিল এককালে
যেসব অনাবাদী জমি, পসুখেত
গোল্লাছুটের মেঠো ধানী জমি, গঙ্গার জেগে ওঠা
নব্বচর
দুরন্ত ছুতে এসে বক্ষ সুধা পান
"এভাবেই স্মিতিরেওমন্থন করতেহয় কবি"
এভাবেই জলে ভাঙ্গাই বেঁছে
অন্রিদ্রা ,রগ, শোক , আচলের ফিকে রঙ
বাতাবী নেবুর গাছ
সকুনের শ্যেনদৃষ্টি ,প্রলোভন , ত্যাগ ,তিতিক্ষা
সেই প্রগ্যতিহাসিক পাথুরে সভ্যতা
ধর্ম আফিম নেশা ছেরে পথে নামলাম
কবি এভাবেই বেচে থাকেতে হয়
জলের ধারাপাত কবিতাই ফোটাবো বলে.........
No comments:
Post a Comment