.........।সুনন্দা......০৭
এই কথা গুল একদিন
.........কোন এক জাদুকর কবির হাতের ছোঁয়ায় কবিতা হয়ে যাবে
ভেবেছিল কেও ?
আমার তেলরঙ দুঃখ ছবি গুলো
তোমার মনেও হাতুড়ি পেটাবে...... ঝুপ-ঝাপ কোদালে
৩ফুঃ \ ৬ফু এর গর্ত হয়ে যাবে নিমেষে
তোমার মনটা ভাসবে আমার ই দুঃখ জলে
...........................কেও
........................রাত্রি
প্রাতঃ কাজ সারছেন খোলা মাঠে বিজন মণ্ডল
বিজয় গান গাইতে গাইতে ফিরছে
মাহার রেজিমেন্টের দুর্ধর্ষ সেনা
এ লড়াইয়ে কোন জয় নেই
নিজের জাতের রক্ত আর একটু বেশী করে রাঙিয়ে............ যাকে কোন দিন
শত্রু ভাবেনি , যার নিঃশ্বাস ই ছিলনা কোন বিষ
তারও নব বধু ঘরে
তারও বৃষ্টি রাতে টিনের চালে জল ঝরে
তারও চোখে এক ই রাত জাগা স্বাদ , এক ই বিয়ার গন্ধ মুখে...
এক ই রাইফেলে
নিত্য জীবন ক্ষয়
তাকে খুন করে ফিরছি
এবার তৃতীয় "ভিক্টোরিয়া ক্রস " টা পাবো বোধহয়
ঘুণাক্ষরে ও জানিনা হাওয়া পেয়েছে কোন সে গতি
নিয়মিত উচ্চ প্রবাহে নদী ক্ষয়, বোল্ডদার স্তুপকার দুনে
সঞ্চয় নিম্ন প্রবাহে
জীবনে ক্ষয় আছে...মনন, ভালোবাসা ক্ষয় ছে অহরহ
স্তুপাকার বেদনা জমা পাহার ভীর, তবুও
সঞ্চয় ভাণ্ডার রয়ে যায় শূন্য ।
কালিমা লিপ্ত মুখ ভাসে সাদা বকের ডানায়
অনাদারে পরে থাকা অমৃত বানী , বেদ বেদান্ত , উপনিশেধ , কিত্তিবাসি
রামায়ন নাট মন্দিরের ভেতর থেকে ও রক্ষা পাইনি
ষাঁড়াষাঁড়ি বাণে,
বালির বাঁধ দিয়ে আটকানো নিয়ম
পুরনো সংস্কার ,তুলসিতলা ,সূর্য সিধুরের আভরণ
ভাঙতে একটা ধুলিঝর আনেক
এই নারকেলডাঙ্গা মেইন রোডের পালাস্তার খসা
অফিস এ মাছি মারা হরিদাস কেরানী
হয়ে রইলাম আজীবন , দেখলাম
যে সব মিথ্যা ছিল সত্তের থেকেও জোরালো (!)(?)
তাকেই উপভোগ করে গেলো পঞ্চভূতের বিলিনের
নাটকের চরিত্ররা
সুনন্দা বল......... তুই ভালই করেছিস
এই জীবনটাকে গ্রহন না করে ?
No comments:
Post a Comment